চাক

  

চাক

 

আদিগন্ত নগ্ন পদধ্বনি।

শব্দেরা মিছিল করে হাঁটে।

শপথের উড়ানে চলেছে স্বদেশ।

বারোমাস হাতড়ে পকেটে

যৎসামান্য থাকে।

অথচ মাল্টিপ্লেক্সে দেখুন

আমলাশোলের ডকুমেন্টারী

থাকলেও ঠোঁটে ভদ্কার

ঢেঁকুর ওঠে।

হাইরাইজ কলোনি---

স্যাঁতস্যেঁত বস্তির সূর্যটাকে

ছেঁটে।

উদ্বিগ্ন জননীর চোখে

বিনিদ্র রাত্রির ফাঁকে

বিপ্লব অস্তমিত।

কেউ নেই

ঢিল ছোঁড়ে ভীমরুলের

চাকে।

 

(২৪/০৩/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন