সময়ের অগ্রন্থিত কথকতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সময়ের অগ্রন্থিত কথকতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সময়ের অগ্রন্থিত কথকতা

সময়ের অগ্রন্থিত কথকতা

 

ভোরের মিছিল চলে গেল ডেকে দিয়ে।

অলীক মায়াজালে অব্যক্ত দলিলে

পুষ্পকোরেকের রঙে স্বাক্ষর।

এখনো দিকচক্রবালে রামধনু চুম্বন

শরীরে বাৎসায়নের সূত্র এঁকে দিলে রোজ

তোমার নামে অবগাহন জল।

ফসলের ধূ ধূ মাঠ মাইল মাইল সময়ের

বিষদাঁতের সাথে লড়ছে।

শুভরাত্রির ঠিকানা নিয়ে এসো।

 

এবার যদি আস, পাহাড় বল, নদী বল,

কিংবা অগস্তর একগণ্ডুষ জলে  

আচমন করে নিও বনেদী ভুল।

স্তব্ধ তমসার মাঝে অচঞ্চল আলোকবর্তিকা

নিয়ে ধ্যানে বসতে গেলে

হৃদয়ে ভালোবাসা লাগে।

বিষন্ন ভাঁড়েদের থেকে দূরত্ব ভালো।

তিমিরহননের গানে অস্পষ্টতা নয়, বরং।

ঋজুরেখ বিশ্বস্ত প্রত্যয়

দেখব হয়তো সুগন্ধি ছড়ালো।

খাণ্ডবদহন শেষে আমাদের আলিঙ্গনে

অম্লান হয়ে ওঠে প্রভাতী আলো।

 

(২৯/০৩/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন